নেত্রকোণায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
সিনিয়র করেসপনডেন্ট, নেত্রকোণা
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:০৬ পিএম
নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (১৭ জুন) সকালে মদন ও কেন্দুয়া উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সকালে বাড়ির সামনে বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়ে উপজেলার জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে ইট ভাটার শ্রমিক রাজিব মিয়া (২৪) বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে, কেন্দুয়া থানার ওসি জানান, স্থানীয় মোড়াইল বিলে মাছ ধরতে গিয়ে সকালে দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা (৫৫) আকস্মিক বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলে মারা যান। এছাড়া একই উপজেলার সান্ধিকোণা গ্রামে বজ্রপাতের সময় প্রাণ গেছে আশরাফুল ইসলাম নামে একজনের। তিনিও খালে মাছ ধরতে গিয়েছিলেন।
নিহতদের লাশ উদ্বার করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
/এএন