×
Logo

সারাদেশ

দিনাজপুরে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপনডেন্ট, হিলি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:০০ পিএম

দিনাজপুরে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে আমবাগান থেকে রুপালী রানী (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুপালী রানী ওই এলাকার অরুণ চন্দ্র সরকারের স্ত্রী।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কদ্দুস বলেন, বুধবার সকালে এলাকাবাসী আমবাগানে ওই গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের মৃত্যুর রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে। 

/এমএসটি/এসআর 

Logo