×
Logo

সারাদেশ

মুন্সিগঞ্জে প্রবাসীকে বিমানবন্দরে পৌঁছে দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু

সিরাজদিখান করেসপনডেন্ট

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:৫৩ পিএম

মুন্সিগঞ্জে প্রবাসীকে বিমানবন্দরে পৌঁছে দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু

ফাইল ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুবাই প্রবাসীকে বিমানবন্দরে পৌঁছে দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী মমতাজ বেগমের (৪০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার কুসমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মমতাজ বেগম (৪০) দুবাই প্রবাসী লিটন সরকারের স্ত্রী। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

স্থানীয়রা জানান, আড়াই মাসের ছুটি শেষে দুবাই ফেরার উদ্দেশ্যে লিটন সরকারকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে পরিবারের সদস্যরা একটি প্রাইভেটকারে করে ঢাকার দিকে রওনা হন। পথে সিরাজদিখানের কুসমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে প্রাইভেটকারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়কের পাশে থাকা খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

/এওয়াইএ

Logo