×
Logo

সারাদেশ

রাজশাহীর সীমান্তে পুশ ইনের জন্য আনা ২৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:৩২ এএম

রাজশাহীর সীমান্তে পুশ ইনের জন্য আনা ২৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

রাজশাহীর চারঘাট উপজেলার পিরোজপুর-রাওথা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের জন্য আনা ২৩ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৫ জুন) রাতে শূন্য রেখার ভারতীয় অংশে তাদের ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। 

উপজেলার বিকল্প বিওপির কমান্ডার জানান, শুক্রবার (১২ জুন) চারঘাট উপজেলার পিরোজপুর-রাওথা সীমান্তের বিপরীতে পদ্মা নদীর ওপারে ভারতের মুর্শিদাবাদ জেলার কাগমারি চর এলাকায় প্রায় ১৫০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে রাখা হয়। তাদের মধ্যে ২৩ জনকে কাগমারি ও খালিশপুর বিএসএফ ক্যাম্পের তত্ত্বাবধানে দুটি নৌকায় করে পদ্মা নদীর ভারতীয় অংশ থেকে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছিল।

তিনি আরও জানায়, বিষয়টি নজরে আসার পর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান গ্রহণ করেন। বিজিবির সতর্ক অবস্থানের কারণে নৌকাগুলো ছাড়তে পারেনি। বাধ্য হয়ে গতরাতে শূন্য রেখার ভারতীয় অংশে ভুক্তভোগীদের ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

/এএন


Logo