×
Logo

সারাদেশ

ভাঙ্গায় ভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু

ভাঙ্গা করেসপনডেন্ট

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:৫৯ এএম

ভাঙ্গায় ভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গায় ভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তোরাপ মোল্লা (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৫ জুন) ভোর ৬টায় ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব হাসামদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

তোরাপ মোল্লা (৪০) ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা এলাকার মৃত মুনসুর মোল্লার পুত্র।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এস. আই সোহেল খান বলেন, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি কাভার্ডভ্যানের সাথে অন্য এক যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আমরা ঘাতক গাড়িটি জব্দ করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

/এসআর 

Logo