সুন্দরবনের নদীতে অবৈধ বালু উত্তোলনকালে আটক ৫
স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:৫৬ পিএম
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি বালুভর্তি একটি কার্গো জাহাজ জব্দ করা হয়েছে।
রোববার (১৪ জুন) সকালে শ্যামনগর উপজেলার ঝাঁপার চর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ইব্রাহিম গাজী, নাঈম ইসলাম, আজারুল ইসলাম, সজিব শেখ ও জাবিরুল ইসলাম। তারা খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন এলাকার বাসিন্দা।
নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহারিয়ার রাজিব জানান, উপকূলের নদী থেকে অবৈধ বালু উত্তোলনকালে পাঁচজনকে আটক ও বালুভর্তি কার্গো জব্দ করা হয়। বালু উত্তোলন বিষয়ে আটকরা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নিকট তাদের সোপর্দ করা হয়েছে।
/এএন