×
Logo

সারাদেশ

বরগুনায় রিকশাচালকের মরদেহ উদ্ধার, জমি বিরোধের জেরে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:০৬ পিএম

বরগুনায় রিকশাচালকের মরদেহ উদ্ধার, জমি বিরোধের জেরে হত্যার অভিযোগ

বরগুনার পাথরঘাটায় মিজানুর রহমান নামে এক রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (১২ জুন) রাতে বাসায় নিজের রিকশা চার্জে রেখে পরিবারের সদস্যদের সাথে ঘুমাতে যান মিজানুর। এরপর রাতের কোনো একসময় তিনি ঘরের বাইরে বের হন। ভোরে নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় বাসিন্দারা বাড়ির পাশের সড়কে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এদিকে নিহতের বড়ভাই অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই প্রতিবেশীদের সাথে মিজানুরের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি তার।

/এমএসটি  


Logo