সেভেন আপ নিয়ে মাঠে হাজির আর্জেন্টিনা সমর্থক, 'আমরা ফাইভ স্টার'— বললেন ব্রাজিল ভক্ত
নড়াইল করেসপনডেন্ট
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:৩৭ পিএম
পর্দা উঠেছে ফিফা ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। নড়াইলের সবর্ত্রই সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে শহরের দুর্গাপুরের গোচর এলাকায় অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ। মাঠে নামার আগেই হাসি-ঠাট্টার সঙ্গে বাকযুদ্ধে জড়ায় দুই দলের সমর্থকরা।
সরেজিমন গিয়ে দেখা যায়, খেলা শুরুর আগেই মাঠে হাজির আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের দুটি দলের খেলোয়াড়রা। সঙ্গে ওই দুলের অন্য সমর্থক ও দর্শকেরা। মাঠে সেভেন আপের একটি ভরা বোতল হাতে নিয়ে ঘুরছেন আর্জেন্টিনার জার্সি পরা এক শিশু সমর্থক।
কারণ জানতে চাইলে কাজী মাহিরিন বলেন, 'আজ আমাদের মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যে বড় একটা ফুটবল খেলা। ব্রাজিলদের খেপানোর জন্য আমি এডে (সেভেন আপের বোতল) আনিছি। কারণ ওরা এটা অনেক পছন্দ করে। ২০১৪ সাল থেকে এটা খেয়ে আসছে। ১৯৯০ সালে একবার বাংলাদেশের সঙ্গে খায়ছে এটা। এটা ওরা অনেক পছন্দ করে এক কথা। তাই এটা তাদের জন্য।'
পাল্টা জবাবে ব্রাজিলের জার্সিতে থাকা ফাইভ স্টার দেখিয়ে আশিকুল ইসলাম বলেন, 'আমরা ফাইভ স্টার। আমরা তর্কবিতর্কের ভিতর যেতে চাই না। আমরা জর্মানির সঙ্গে তর্কে যেতে চাই৷ কিন্তু আর্জেন্টিনার সঙ্গে তর্ক করার মতো পরিস্থিতি তৈরি হয় নাই। আর এই মুহুর্তে এই মাঠে কি অবস্থা তা খেলায় প্রমাণ করবে।'
তবে ম্যাচটিতে জয় পায়নি কোনো দলই। কারণ দুই দলই একটি করে গোল দিয়েছেন। ফলে ম্যাচটি ড্র হয়েছে। খেলার শুরুতে বাকযুদ্ধ থাকলেও সুষ্ঠুভাবেই খেলাটি শেষ হয়।
মাদক ও মুঠফোনের আসক্তি থেকে যুব সমাজকে দূরে রাখতে এমন আয়োজন কার্যকরী ভূমিকা রাখবে দাবি ক্রীড়া সংশ্লিষ্টদের। নড়াইল ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব আল আমিন বলেন, 'এই আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বর্তমান সমাজে যে মাদক এবং মোবাইল গেমে যে তারুণ্য। ক্রীড়া বান্ধব সরকারের অনুপ্রেরণায় সেই তারুণ্যকে এসব থেকে দূরে রেখে খেলার মাঠে উপস্থিতি করতে এই আয়োজন।'
/এমএইচআর