×
Logo

সারাদেশ

মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:২২ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন মারা গেছেন।  ৪৬ বিজিবি ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সন্ধ্যা থেকেই বৃষ্টি হচ্ছিল উপজেলার দত্তগ্রামে। 

কর্নেল সরকার আসিফ আরও বলেন, সাড়ে সাতটার দিকে মুজিবুর রহমানসহ কয়েকজন সীমান্ত এলাকায় যায়। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে।

গুলির শব্দ শুনে প্রাণভয়ে বাকিরা পালিয়ে আসতে সক্ষম হলেও মুজিবুর রহমান গুলিবিদ্ধ হয়ে মারা যান। 

/এআই 

Logo