খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে
খুলনা ব্যুরো
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:৫১ এএম
প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে নয়টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ের কাছে ওই হাসপাতালে আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, হাসপাতালের নিচতলার জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এতে রোগী, স্বজন ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, অগ্নিকাণ্ডের কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি রোগীদের নিরাপদে সরিয়ে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
/এসআইএন