×
Logo

সারাদেশ

জামালপুর সীমান্তে ২৪ ঘণ্টা শূন্য রেখায় আটকে থাকা বৃদ্ধকে উদ্ধার বিজিবির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১১:০৫ এএম

জামালপুর সীমান্তে ২৪ ঘণ্টা শূন্য রেখায় আটকে থাকা বৃদ্ধকে উদ্ধার বিজিবির

জামালপুর সীমান্তে ২৪ ঘণ্টা শূন্য রেখায় আটকে থাকা বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নো-ম্যানস ল্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করে বিজিবি। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসে।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সাথে যোগাযোগ করেন। 

তারা আরও জানায়, পরিচয় নিশ্চিত করে তাকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে, তিনি কতদিন ধরে ভারতে অবস্থান করছিলেন অথবা কীভাবে ভারতে গেছেন তা এখনও জানা যায়নি। 

এর আগে, গতকাল বুধবার কামালপুর সীমান্তে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ।

/এএন

Logo