প্রতীকী ছবি
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বজ্রাঘাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পোলতাডাঙ্গা গ্রামের মাঠে পান বরজে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল ইসলাম উপজেলার চটকাবাড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ শুরু হওয়া বৃষ্টি ও বজ্রপাতের সময় আজিজুল ইসলাম মাঠে পান বরজে কৃষিকাজ করছিল। এ সময় আকস্মিক বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে হরিণাকুন্ডু থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
/এওয়াইএ