×
Logo

সারাদেশ

মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক

মোংলা করেসপনডেন্ট

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:১৫ পিএম

মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক

বাগেরহাটের মোংলায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

বুধবার (১০ জুন) বিকেলে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন, রামপাল উপজেলার গৌরম্ভা এলাকার রনি হাওলাদার, রনসেন এলাকার মেহেদী হাসান, মোংলা উপজেলার দিগরাজ এলাকার সজীব আহমেদ জয়, ব্যাংক রোড এলাকার সাজেদুল ইসলাম, বুড়িরডাঙ্গা এলাকার নাজমুল শেখ এবং ফকিরহাট উপজেলার কাঠালতলা এলাকার তানভীর হোসেন শাওন।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, মঙ্গলবার রাতে সাংবাদিক ও স্থানীয় জনগণের সহায়তায় মোংলা ও রামপালের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের সদস্যদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ৪টি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোংলা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর বুধবার বিকেলে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, প্রায় এক বছর আগে মোংলার এক সংবাদকর্মীর মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় মামলা হলেও সেটি উদ্ধার না হওয়ায় তদন্ত শেষে ফাইনাল চার্জশিট দেওয়া হয়েছিল। 

এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ওই সংবাদকর্মীর মোটরসাইকেলসহ অন্যান্য চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

/এওয়াইএ

Logo