মেহেরপুরে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
মেহেরপুর করেসপনডেন্ট
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:০২ পিএম
মেহেরপুরের গাংনীতে ফুটবল খেলার সময় বজ্রপাতে আলী হোসেন (১৬) নামের দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন পুরাতন মটমুড়া গ্রামের প্রবাসী ইউনুস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থী আলী হোসেন বৃষ্টির সময় বাড়ির পাশের একটি খেলার মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলছিল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। খেলার মাঠে আলী হোসেন বজ্রপাতের শিকার হলে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় বামুন্দি সেন্ট্রাল হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
/এমএইচআর