×
Logo

সারাদেশ

চার দশকে সংস্কার না হওয়ায় বেহাল নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:১৪ এএম

চার দশকে সংস্কার না হওয়ায় বেহাল নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল

উত্তরের ব্যস্ততম উপজেলা নীলফামারীর সৈয়দপুর। ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধ এ শহরের গুরুত্ব কিছুটা আলাদা। এখানে রয়েছে বিমানবন্দর; আছে রেলওয়ে কারখানা। তবে শহরটিতে নেই ভালোমানের বাস টার্মিনাল কিংবা যাত্রী ছাউনি। অথচ প্রায় দেড় লাখ মানুষ প্রতিদিন এ শহরে আসেন এবং কাজ শেষে ফিরে যান।

টার্মিনালটি নির্মাণের পর ৪০ বছর পেরিয়ে গেলেও, সংস্কার হয়নি। পার্কিংয়ের বিভিন্ন স্থানে অল্প বৃষ্টিতে তৈরি হয় জলবদ্ধতা। ঝুঁকিপূর্ণ হওয়ায় মূলভবনে ঝুলছে তালা। যাত্রীদের বসার কোনো জায়গা নেই। খানা খন্দেভরা টার্মিনাল যাত্রীদের জন্য উপযুক্ত না হওয়ায়, মহাসড়কেই পার্কিং করা হচ্ছে বাস। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা।

দীর্ঘদিনেও সৈয়দপুর বাস টার্মিনালে সংস্কারের না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতিও।

টার্মিনাল সংস্কারে সৈয়দপুর পৌর কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও সমাধান মেলেনি বলে জানান, জেলা বাস-মিনিবাস সমিতির বর্তমান সভাপতি।

পৌর কর্তৃপক্ষ বলছে, বরাদ্দ না পাওয়ায় শুরু করা যাচ্ছে না সংস্কার কাজ। তবে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত কাজ শুরুর আশ্বাস নির্বাহী কর্মকর্তার।

উল্লেখ্য, সৈয়দপুর বাস টার্মিনালটি দিয়ে প্রতিদিন অভ্যন্তরীণ ও আন্তঃজেলা রুটের পাঁচ শতাধিক বাস চলাচল করে। 

/এআই 

Logo