×
Logo

সারাদেশ

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৪৯ পিএম

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

ঢাকার আশুলিয়া থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ খোকন নামে এক চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৮ জুন) দিবাগত রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতারকৃত খোকন দীর্ঘদিন ধরে আশুলিয়া ও এর আশেপাশের এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে আসছিল। এলাকায় অবৈধ অস্ত্রের জোর দেখিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা ও নিজস্ব আধিপত্য বিস্তার করাই ছিল তার মূল কাজ।

ডিবি পুলিশ আরও জানায়, খোকন অস্ত্রসহ বাইপাইল এলাকায় অবস্থান করছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে, খোকনকে গ্রেফতার করা হয়। পরে তার শরীর তল্লাশি করে একটি অবৈধ বিদেশি পিস্তল এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এএ 

Logo