মাদারীপুরে পুলিশের থেকে ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০২:৩১ পিএম
মাদারীপুরে হত্যা ও মাদক মামলার ২ ওয়ারেন্টভুক্ত আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তাদের অনুসারীরা। এ ঘটনায় আরও ৫ জনকে আটক করা হয়েছে।
সোমবার (৮ জুন) রাতে শহরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকায় আসামিদের গ্রেফতার করতে গেলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সবুজকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আরিফ চৌকিদারকেও গ্রেফতার করা হয়। এসময় আসামি পক্ষের লোকজন থানা ঘেরাও ও অবরুদ্ধ করার চেষ্টা করে।
পুলিশ আরও জানায়, তারা আসামিদের গ্রেফতারে বাধা দেয় এবং থানার সামনে হট্টগোল সৃষ্টি করে। একপর্যায়ে গ্রেফতার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা চালানো হয়।
এসময় পুলিশের কাজে বাধা দেওয়ায় থানার সামনে থেকে আরও ৫ জনকে আটক করে পুলিশ। এছাড়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানায় তারা।
/এএন