×
Logo

সারাদেশ

যশোরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:৩৫ এএম

যশোরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

যশোরের মনিরামপুরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ইমামুল নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার শরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইমামুল ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের বাসিন্দা।

স্বজনদের অভিযোগ, গত বৃহস্পতিবার (৪ জুন) ইমামুলের নাতনিকে স্থানীয় কয়েকজন যুবক ইভটিজিং করে। এ ঘটনায় তিনি ঝিকরগাছা সদরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির কাছে অভিযোগ দেন।

এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে অভিযুক্তদের সঙ্গে ইমামুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ইমামুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে  গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায়  আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

/এএন

Logo