×
Logo

সারাদেশ

হাম উপসর্গে ময়মনসিংহ ও সিলেটে ২ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৪৩ এএম

হাম উপসর্গে ময়মনসিংহ ও সিলেটে ২ শিশুর মৃত্যু

দেশে হাম ও হাম উপসর্গ নিয়ে মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে প্রাণ গেছে আরও ২ শিশুর।

প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে শুধু সিলেট বিভাগেই মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। একই সময়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭০ জন। 

অপরদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন রোগী।  বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন ১১২ জন হাম আক্রান্ত রোগী। এছাড়া চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১৭ জন।

এছাড়া, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালেও হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। এদিকে, হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

/এএন

Logo