×
Logo

সারাদেশ

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৬:৪৯ পিএম

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

রাজশাহীর মতিহার থানার কাজলা এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে আহত করেছে অজ্ঞাত এক দুর্বৃত্ত। রোববার (৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী নন্দিনী ঘোষ স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয়রা জানান, ব্যবহারিক পরীক্ষার খাতা প্রস্তুতের কাজে নন্দিনী রোববার স্কুলে গিয়েছিল। কাজ শেষে বাড়ি ফেরার পথে কাজলা এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি তাকে ডেকে নেয়। পরে ওই ব্যক্তি নন্দিনীকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নন্দিনীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

এ বিষয়ে মতিহার থানা পুলিশ জানায়,  ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।

/এওয়াইএ/এমএন

Logo