×
Logo

সারাদেশ

সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু

সাতক্ষীরা করেসপনডেন্ট

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:২৭ পিএম

সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক আব্দুল হাকিম শেখ (২২) ভেটখালি গ্রামের লুৎফর শেখের ছেলে।

নিহতের সঙ্গে থাকা ব্যক্তি বলেন, সকালে হাকিমসহ আমরা কয়েকজন পাশ্ববর্তী জাহাঙ্গীর হোসেনের মৎস্য ঘেরে শ্রমিকের কাজ করতে যায়। দুপুরে হঠাৎ করে বজ্রপাত শুরু হলে হাকিমসহ নিরাপদ স্থানে যাওয়ার পথিমধ্যে আকস্মিক বজ্রপাতে হাকিমের ঘটনাস্থলেই মৃত্যু হয়।  

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়ার পর বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

/এএন

Logo