×
Logo

সারাদেশ

ঠাকুরগাঁও সীমান্তে ১১ জনকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড

স্টাফ করেসপনডেন্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০২:০০ পিএম

ঠাকুরগাঁও সীমান্তে ১১ জনকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড

ঠাকুরগাঁও সীমান্তে ১১ জনকে পুশইন চেষ্টা বিজিবির বাধায় পণ্ড হয়েছে। শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৩ টার দিকে জেলার হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে এ ঘটনা ঘটে। ৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন জানায়, শনিবার ভোররাতে ০৩জন পুরুষ, ০৪জন নারী এবং ০৪জন শিশুকে মশালগাঁও সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তা প্রতিহত করে। ঐ নারী, পুরুষ এবং শিশুরা বর্তমানে ভারতে অবস্থান করছে। এ নিয়ে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

/এসআর 

Logo