হিলি সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি
স্টাফ করেসপনডেন্ট, হিলি
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:২৪ পিএম
দিনাজপুরের হিলি'র ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে ভারতীয় ৫ নাগরিককে পুশইনের চেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ হয়েছে।
আজ শনিবার (৬ জুন) ভোর রাত সাড়ে ৩টায় ঘাসুড়িয়া সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের বিষয়টি টের পেয়ে বিজিবি শক্তিশালী অবস্থান নেয়। ফলে পুশইন চেষ্টা পণ্ড হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল লতিফুল বারী জানান, ভারত থেকে অবৈধ পথে কোন প্রকার মানুষ যেন হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে বিজিবি টহল বৃদ্ধি করেছে। এছাড়াও অরক্ষিত সীমান্তে গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিজিবি নজরদারি করছে। এখন পর্যন্ত সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
/এসআর