×
Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু

আখাউড়া করেসপনডেন্ট

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:১৯ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু আনোয়ার হোসেনের (২২) মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) রাতে উপজেলার কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আনোয়ার হোসেন (২২) উপজেলার রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। অভিযুক্ত সাব্বির হোসেন একই এলাকার আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আনোয়ার ও সাব্বির দীর্ঘদিনের পরিচিত এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলো। তবে সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

আনোয়ারের বাবা গিয়াস উদ্দিন চৌধুরীর অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার (৪ জুন) এশার নামাজের সময় এক যুবককে মারধরের ঘটনায় তার ছেলে প্রতিবাদ করেন। এ নিয়ে সাব্বিরের সঙ্গে আনোয়ারের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে শুক্রবার (৫ জুন) রাতে আনোয়ারকে একটি অটোরিকশা থেকে নামিয়ে ছুরিকাঘাত করা হয়।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহত আনোয়ার ও অভিযুক্ত সাব্বির বন্ধু ছিলেন বলে জানা গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

/এওয়াইএ/এসআর 

Logo