ঝিনাইদহে গাছে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার
ঝিনাইদহ করেসপনডেন্ট
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:৫৩ এএম
ঝিনাইদহ সদর উপজেলার নয়াহাটি গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় লক্ষ্মী রানী (৫২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার নয়াহাটি শ্মশানঘাট এলাকার একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
লক্ষ্মী রানী (৫২) ঝিনাইদহ সদর উপজেলার নয়াহাটি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে এলাকাবাসী শ্মশানঘাট সংলগ্ন নদীর ধারের একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
/এওয়াইএ/এসআর