×
Logo

সারাদেশ

হবিগঞ্জে সাবেক স্বামীর বিরুদ্ধে নারীর মুখে এসিড নিক্ষেপের অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৯:৩৩ এএম

হবিগঞ্জে সাবেক স্বামীর বিরুদ্ধে নারীর মুখে এসিড নিক্ষেপের অভিযোগ

হবিগঞ্জে সাবেক স্বামীর বিরুদ্ধে নারীর মুখে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে ওই নারীর মুখ মারাত্মকভাবে ঝলসে গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (৫ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার বহুলা গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে আনন্দপুর গ্রামের উজ্জ্বল মিয়ার সঙ্গে রুবিনা আক্তারের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে ছয় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকেই বিভিন্ন সময় রাস্তাঘাটে রুবিনাকে উত্ত্যক্ত করে আসছিলেন উজ্জ্বল।

স্থানীয়রা আরও জানান, বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার পথে উজ্জ্বল মিয়া আকস্মিক তার মুখে এসিড নিক্ষেপ করে। পরে স্থানীয়রা রুবিনাকে তাৎক্ষণিক হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। 

এ বিষয়ে পুলিশ জানায়, অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে ধরতে অভিযান চলছে। 

/এসআর 

Logo