নাটোরে পিকআপ-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৪:১১ পিএম
নাটোরের বড়াইগ্রামে পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারমাস বয়সী এবং চার বছর বয়সী দুই শিশু নিহত হয়েছ। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, নাটোরগামী আমবোঝাই পিকআপের সাথে ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চার মাস বয়সী এক শিশু নিহত হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চার বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
/এসআর