×
Logo

সারাদেশ

'উড়াল দেবো আকাশে'— ফেসবুকে লিখেই নিখোঁজ ইউ‌পি সদস্য

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:৫৪ পিএম

'উড়াল দেবো আকাশে'— ফেসবুকে লিখেই নিখোঁজ ইউ‌পি সদস্য

ফেসবুক পোস্টে 'উড়াল দেবো আকাশে' লিখে নিখোঁজ হন মো. শহিদুল ইসলাম জোমাদ্দার (৩৮) নামের এক যুবক। ওই পোষ্ট করার আধাঘন্টা আগে সদ্যবিবাহিত স্ত্রীর সাথে দেখা করে শ্বশুড়ালয় থেকে নিজ বাসায় ফিরেছিলেন তিনি। 

নিখোঁজ শহিদুল পটুয়াখালী সদর উপজেলার শহর সংলগ্ন লোহালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই এলাকার মৃত রোশন আলী জোমাদ্দারের ছেলে।

মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৭টার দিকে পটুয়াখালী-লোহালিয়া সেতুর ঢালে এ ঘটনা ঘটে। 

পারিবারিক সূত্র থেকে জানা যায়, এদিন সন্ধ‌্যায় শহ‌রের সবুজবা‌গ এলাকায় স্ত্রী, শ্বশুর-শাশু‌ড়ি‌দের সা‌থে দেখা ক‌রে লোহা‌লিয়ার বাড়িতে পৌঁছান শ‌হিদুল। এরপর ফেসবু‌কে ওই লেখা পোষ্ট ক‌রে মোবাইল ফোন চা‌র্জে দি‌য়ে ঘড় থে‌কে বে‌ড়ি‌য়ে যান। প‌রে অ‌নেক খোঁজাখু‌ঁজি ক‌রে শ‌হিদু‌লের কোন সন্ধান পাওয়া যায়‌নি। রা‌তেই সদর থানায় এক‌টি জি‌ডি ক‌রেন শ‌হিদু‌লের মামা সোহরাব হো‌সেন।

সদর থানার ও‌সি ম‌নিরুজ্জামান জানান, 'সে নিজে নিজে পালিয়েছে এবং পারিবারিক মেয়েলি কোন ঘটনা থাকতে পারে। এ ব্যপারে তথ্য প্রযুক্তির সহায়তাসহ অনুসন্ধান চলমান আছে।'

/এমএইচআর

Logo