×
Logo

সারাদেশ

জামালপুরে পৌঁছেছে জামিলের মরদেহ, দাফনের প্রস্তুতি সম্পন্ন

জামালপুর করেসপনডেন্ট

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৪:০৬ পিএম

জামালপুরে পৌঁছেছে জামিলের মরদেহ, দাফনের প্রস্তুতি সম্পন্ন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ তার পৈতৃক নিবাস জামালপুরে পৌঁছেছে। সোমবার (৪ মে) বিকেল ৩টা ১২ মিনিটের দিকে মাদারগঞ্জ উপজেলার লালডোবা এলাকায় অ্যাম্বুলেন্সযোগে মরদেহটি এসে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

সোমবার ( ৪ মে ) সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। 

সরকারের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন এবং লিমনের পরিবারের কাছে হস্তান্তর করেন।

বিকেল থেকেই লালডোবা গ্রামে লিমনের শেষ জানাজা ও দাফনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাদ মাগরিব স্থানীয় লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। 

নিখোঁজের আট দিন পর ২৪ এপ্রিল হিলসবোর কাউন্টির একটি ব্রিজের নিচ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ২৬ এপ্রিল নিকটস্থ একটি জলাশয় থেকে বৃষ্টির মরদেহও উদ্ধার করা হয়।

/এএ

Logo