×
Logo

সারাদেশ

নোয়াখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

নোয়াখালী করেসপনডেন্ট

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পিএম

নোয়াখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

নোয়াখালীর হাতিয়াতে বজ্রপাতে মো. আরাফাত হোসেন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের পূর্ব গামছাখালী গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত আরাফাত একই গ্রামের মৃত আফছার উদ্দিনের ছেলে।  

স্থানীয়রা জানান, দুপুরের দিকে আরাফাত মা সহ বাড়ির পাশে বাদাম খেতে কাজ করতে যান। বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন আরাফাত। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

চরঈশ্বর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) রাশেদ উদ্দিন বলেন, বাদাম খেতে কাজ করে ফেরার পথে মা-ছেলে বাড়ি ফিরছিলেন। ওই সময় তার মা সামনে ছিলেন, ছেলে পিছনে ছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই মায়ের সামনে ছেলে মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

/এসআর 

Logo