×
Logo

সারাদেশ

কারাগারের অভিজ্ঞতা নিতে নারায়ণগঞ্জের শিশুকে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পিএম

কারাগারের অভিজ্ঞতা নিতে নারায়ণগঞ্জের শিশুকে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী শিশু হোসাইনকে, তারই সমবয়সী ও কিশোর বন্ধুদের একটি দল জেল খাটার অভিজ্ঞতা নেওয়ার কৌতূহল থেকেই পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে দাবি পুলিশের। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি এ তথ্য জানান। 

পুলিশ জানায়, গত ১৮ এপ্রিল অভিযুক্ত তিন কিশোর নিজেদের মধ্যে আলোচনা করে ‘খুন করলে জেলে যেতে হয়’ আর সেই অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা থেকেই হত্যার পরিকল্পনা করে। পরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া হোসাইনকে টার্গেট করে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আগে থেকেই তাদের আরও তিন বন্ধু উপস্থিত ছিল। সেখানে সবাই মিলে শিশুটিকে ছুরিকাঘাত করে হত্যা করে এবং মরদেহ একটি পরিত্যক্ত বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায়। 

হোসাইনের মরদেহ উদ্ধারের পর পুলিশ অভিযান চালিয়ে প্রথমে একজনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পর্যায়ক্রমে আরও পাঁচ কিশোরকে আটক করা হয়।

এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এএন

Logo