×
Logo

সারাদেশ

আখাউড়ায় পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আখাউড়া করেসপনডেন্ট

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পিএম

আখাউড়ায় পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা কমপ্লেক্স সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে আখাউড়া থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং ওই নারীর বয়স আনুমানিক চল্লিশ। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন ওই নারী পৌর শহরের রাধানগর এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাকে উপজেলা কমপ্লেক্স পুকুরে গোসল করতেও দেখা গেছে। শনিবার সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। 

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ-উল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এওয়াইএ/এসআর 

Logo