পূর্ব বিরোধের জেরে আখাউড়ায় দু'পক্ষের সংঘর্ষ, আহত ৩
আখাউড়া করেসপনডেন্ট
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নারী ঘটিত ঘটনার পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এত তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পৌরশহরের খড়মপুর মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, জুম্মান (২৪), তার বন্ধু শরীফ (২৬) ও নাজমুল। তাদেরকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে আখাউড়া পৌরশহরের টানপাড়া গ্রামের বাপ্পিকে এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় আটক করে গ্রামবাসী। পরে স্থানীয় যুবক জুম্মান গ্রামের ছেলেদের নিয়ে বাপ্পি ও তার বান্ধবীকে হেনস্থা করে। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জুম্মান তার বন্ধুদের নিয়ে খড়মপুর মাজারে ঘুরতে আসেন। তাকে দেখতে পেয়ে জুম্মানের ওপর হামলা চালায় বাপ্পি ও তার বন্ধুরা। উভয় পক্ষ জড়ায় সংঘর্ষে।
/এসআইএন