জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন জনের মৃত্যুদণ্ড
জামালপুর করেসপনডেন্ট
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পিএম
জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জামালপুর পৌর এলাকার বুলবুল আহমেদ, কালাম মাকু ও রুকু।
এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৩ সালের মার্চ মাসের দিকে জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে এক গৃহবধূকে অপহরণ করে দলবদ্ধভাবে ধর্ষণ করে বুলবুল আহমেদ, কালাম মাকু ও রুকু। পরে ওই গৃহবধূর স্বামী জামালপুর থানায় একটি মামলা দায়ের করেন। দুই বছর পর ১০জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তাদের তিনজনকে যাবজ্জীবনের পর মৃত্যুদণ্ড ও প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডাদেশ দিয়েছেন।
/এসআর