×
Logo

সারাদেশ

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে কৃষকের মৃত্যু

ঝিনাইদহ করেসপনডেন্ট

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পিএম

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে কৃষকের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ অন্তত ১৫ জন। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে শৈলকুপার  মাধবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়,  মাধবপুর গ্রামে বিএনপির সভাপতি শের আলী ও সাধারণ সম্পাদক মসিউর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এই ঘটনার জেরে সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মোহন শেখকে মৃত ঘোষণা করেন। মোহন শেখ মসিউর রহমানের সমর্থক।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ এমরান তন্নি জানান, মোহন শেখকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আব্বাস শেখ নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এওয়াইএ/এসআর 


Logo