×
Logo

সারাদেশ

অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ

পঞ্চগড় সীমান্তে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে বিএসএফ

পঞ্চগড় করেসপনডেন্ট

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পিএম

পঞ্চগড় সীমান্তে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে বিএসএফ

পঞ্চগড় সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ইন্দ্র (১৪) ও উদয় (১৪) নামে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে বিএসএফ। 

বুধবার (২২ এপ্রিল) সকালে পঞ্চগড় সদরের গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত থেকে তাদের আটক করে বিএসএফ। 

কিশোর ইন্দ্র আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ও উদয় একই উপজেলার সমারু চন্দ্র রায়ের ছেলে। 

স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১ টার দিকে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় ঘুরতে যায় ইন্দ্র ও উদয়। এক পর্যায়ে তারা সীমান্তের মেইন পিলার অতিক্রম করে ভারতীয় অংশের ১৫০ গজ অভ্যন্তরে মীরগঞ্জ নামক এলাকায় গেলে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটেলিয়নের লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, এ ঘটনায় খোঁজখবর নেয়া হচ্ছে।

/এসআর 

Logo