×
Logo

সারাদেশ

রাজধানীর পাম্পে জ্বালানি সরবরাহ বৃদ্ধি, কমছে ভোগান্তি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১১:৩০ এএম

রাজধানীর পাম্পে জ্বালানি সরবরাহ বৃদ্ধি, কমছে ভোগান্তি

রাজধানীর বিভিন্ন ফুয়েল পাম্পে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকেই ডিজেল ও অকটেন সরবরাহ বৃদ্ধি পেয়েছে, ফলে চাহিদামতো তেল পাচ্ছেন ভোক্তারা। 

খিলক্ষেত এলাকার একটি পাম্পে সকালে প্রায় ৩৬ হাজার লিটার অকটেন এবং ২৭ হাজার লিটার ডিজেল সরবরাহ করা হয়েছে।

পাম্প কর্তৃপক্ষ জানায়, সরকারের জ্বালানি সরবরাহ বৃদ্ধির সিদ্ধান্ত আজ মঙ্গলবার থেকে বাস্তবায়িত হতে দেখা যাচ্ছে। এর ফলে এক মাসেরও বেশি সময় ধরে চলা চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

তারা আরও জানায়, বাড়তি সরবরাহের কারণে আগের তুলনায় বেশিসংখ্যক যানবাহনে তেল দেওয়া সম্ভব হচ্ছে।

অপরদিকে, গতকাল (২০ এপ্রিল) রাত থেকে দীর্ঘ সময় অপেক্ষার পর তেল পেয়ে ক্রেতারা স্বস্তি প্রকাশ করেন।

ভোক্তাদের মতে, সরবরাহ বৃদ্ধি পাওয়ায় আগের তুলনায় ভোগান্তি কিছুটা কমেছে এবং দীর্ঘ সারিও হ্রাস পেয়েছে।

তারা আরও বলেন, তেল সরবরাহের এই ধারা অব্যহত থাকলে দ্রুতই সংকট কেটে যাবে। 

বর্তমানে ফুয়েল পাম্পগুলোতে ফুয়েল পাসধারীদের ১ হাজার ২০০ টাকার, নন-ফুয়েল পাসধারীদের ৮০০ টাকার এবং প্রাইভেট কারের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকার জ্বালানি সরবরাহ করা হচ্ছে।

/এএন

Logo