×
Logo

সারাদেশ

গাইবান্ধায় হোটেল কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধা করেসপনডেন্ট

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পিএম

গাইবান্ধায় হোটেল কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাড়া বাসা থেকে নাজমুল ইসলাম (৪০) নামের এক হোটেল কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা হাট এলাকার মিশন রোডের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাজমুল ইসলামের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার চক মহাদেবপুর গ্রামে। তিনি আব্দুল জলিল মিয়ার ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে ওই ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রোববার রাতে হোটেলের কাজ শেষে বাসায় ফেরেন নাজমুল। তবে ওই সময় বাসায় তার স্ত্রী ছিলেন না। সোমবার সকালে বাসার অন্যরা তার মরদেহ শয়নকক্ষের জানালার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

/এসআর 

Logo