×
Logo

সারাদেশ

৭ দিনের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত করলো ময়মনসিংহ মেডিকেল কলেজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০১:১২ পিএম

৭ দিনের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত করলো ময়মনসিংহ মেডিকেল কলেজ

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় কলেজে আগামী ৭ দিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। 

গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাতে কলেজের ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মোটরসাইকেলে জ্বালানি তেল ভরে আনা নিয়ে শিক্ষার্থী হামিদুর ও মোয়াজের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে দুজনই আহত হন। গুরুতর আহত মুয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ছাত্রাবাস থেকে একজনকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে, কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় আগামী ৭ দিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।

/এএন

Logo