নাটোরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১২ পিএম
নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তামিম হোসেন (১২) ও ফাহিম হোসেন (১২)।
এ বিষয়ে সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বাবা প্রবাসে থাকায় দুই শিশু তাদের মায়ের সাথে নানাবাড়িতে বসবাস করতো। শুক্রবার দুপুরে দুই ভাই বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে সবার অগোচরে ডুবে যায়। দীর্ঘক্ষণ তামিম ও ফাহিমকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরে দুইভাইয়ের মরদেহ ভেসে উঠে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
/এসআর