টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পিএম
টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে টাঙ্গাইল-জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতীর ইছাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার কালিপুর এলাকার বাসিন্দা শান্ত সূত্রধর (২৭) এবং সরিষাবাড়ী উপজেলার কবরিয়াবাড়ি এলাকার বাসিন্দা ভক্ত চন্দ্র কর্মকার (৩৬)।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে তারা ইছাপুর এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতনামা দ্রুতগামী যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শান্ত সূত্রধরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ভক্ত চন্দ্র কর্মকারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
এ বিষয়ে পুলিশ জানায়, মৃতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো যানবাহন জব্দ বা কাউকে আটক করা সম্ভব হয়নি।
/এওয়াইএ/এসআর