কুমিল্লায় ৪ কোটি টাকার অবৈধ পণ্য ধ্বংস করল কাস্টমস্
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পিএম
কুমিল্লায় বিভিন্ন সময়ে আটককৃত ৪ কোটি টাকা সমমূল্যের অবৈধ ভারতীয় পণ্য ধ্বংস করেছে কাস্টমস্।
বুধবার (১৫ এপ্রিল) সকালে নগরীর কাপ্তানবাজার এলাকায় গোমতী নদীর বেড়ীবাঁধে আইনগত প্রক্রিয়া শেষে এসব মালামাল ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত পণ্যের মধ্যে, বিজিবি কর্তৃক জব্দ করা আমদানি নিষিদ্ধ আতশবাজি, অবৈধ ঔষধ, শাড়ি, থ্রি-পিস, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রীসহ ভারতীয় বিভিন্ন পণ্য রয়েছে।
এ বিষয়ে কুমিল্লা কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের যুগ্ম কমিশনার নীতিশ বিশ্বাস বলেন, ধ্বংস কার্যক্রম কাস্টমসের একটি নিয়মিত এবং আইনগত প্রক্রিয়া। আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে যে আমদানি নিষিদ্ধ , অবৈধ পণ্য আটক করেছে এবং যা নিলামযোগ্য নয় তা আজ ধ্বংস করা হয়েছে। এখানে ৪৭২ টা জিআরের পণ্য বাজেয়াপ্ত হবে। এরমধ্যে ৯০ শতাংশ আতশবাজি এবং অন্যান্য পণ্য আছে।
/এসআর