×
Logo

সারাদেশ

ইঁদুর মারা ওষুধ এবং ডিটারজেন্টের প্যাকেটে ইয়াবা ও হেরোইন; গ্রেফতার জামালপুরের এক নারী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০৫ এএম

ইঁদুর মারা ওষুধ এবং ডিটারজেন্টের প্যাকেটে ইয়াবা ও হেরোইন; গ্রেফতার জামালপুরের এক নারী

জামালপুর সদর উপজেলায় অভিনব কৌশলে মাদক বিক্রির অভিযোগে লকসি বেগম (৪১) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় শহরের পূর্ব কাঁচারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানার এসআই মো. খাইরুজ্জামানের নেতৃত্বে একটি দল পূর্ব কাঁচারীপাড়া মেষ্টা খাঁনবাড়ী সংলগ্ন গলিতে অভিযান চালায়। 

এ সময় লকসি বেগমকে আটকের পর তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি ডিটারজেন্ট পাউডারের প্যাকেটের ভেতর থেকে ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১০ লাখ ৪০ হাজার টাকা। এছাড়াও ইঁদুর মারার ওষুধের প্যাকেটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেফতার লকসি বেগম ইসলামপুর উপজেলার বেপারীপাড়া গ্রামের মৃত বাবুল বেপারীর মেয়ে। তিনি বর্তমানে জামালপুর শহরের পূর্ব কাঁচারীপাড়ায় বসবাস করে এই মাদকের কারবার চালিয়ে আসছিলেন।

জামালপুর থানার এসআই মো. খাইরুজ্জামান জানান, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

/এএ

Logo