কুড়িগ্রামে ফিলিং স্টেশন থেকে একাধিক মামলার আসামি গ্রেফতার
কুড়িগ্রাম করেসপনডেন্ট
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পিএম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ফিলিং স্টেশনে তেল নিতে এসে একাধিক মামলার আসামি রবিউল ইসলাম রনিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার রায়গঞ্জের জুলেখা ফিলিং স্টেশনে তেল নিতে আসলে তাকে আটক করা হয়।
রবিউল ইসলাম রনি রায়গঞ্জ উপজেলার সোনাইর খামার এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দ্বীপ মন্ডলকে হত্যাচেষ্টাসহ মোট তিনটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, মোক্তার হোসেনের দায়ের করা মামলার ভিত্তিতে রবিউল ইসলাম রনিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।
/এওয়াইএ/এসআর