চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ
চুয়াডাঙ্গা করেসপনডেন্ট
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম
চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ করেছে চুয়াডাঙ্গা বিজিবি ব্যাটালিয়ন-৬।
রোববার (১২ এপ্রিল) চুয়াডাঙ্গা সীমান্তের হেলাতলা এলাকা থেকে এই ডিজেল জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে দামুড়হুদার বড়বলদিয়া বিওপির সীমান্ত পিলার-৮৪ থেকে প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে হেলাতলা এলাকায় একটি অস্থায়ী বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে একটি ভ্যানগাড়ি থেকে ড্রামের মধ্যে রাখা ২১২ লিটার ডিজেল জব্দ করা হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত ডিজেল অবৈধভাবে সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিলো বলে জানা গেছে। জব্দকৃত ডিজেল নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
/এওয়াইএ/এসআর