আমরা জুলাই সনদকে মানি, প্রত্যকটি দফাকে সম্মান করি: পার্থ
ভোলা করেসপনডেন্ট
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পিএম
ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ বলেছেন, আমরা জুলাই সনদকে মানি, এর প্রত্যকটি দফাকে সম্মান করি। এটাকে নিয়ে শুধু শুধু বিরোধী দল বলছে আমরা মানবো না।
রোববার (১২ এপ্রিল) বিকেলে তার বাস ভবনে সাবেক স্থানয়ী সরকারমন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নাজিউর রহমান মঞ্জুর ১৮ তম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শেষে সন্ধ্যায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও জানান, ভোলা-বরিশাল সেতুর ফাইল খুব শীঘ্রই একনেক সভায় অনুমোদিত হবে। এছাড়া ভোলা সদরেই একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছারসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে নাজিউর রহমান মঞ্জুর স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
/এএ