×
Logo

সারাদেশ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় হকারের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় হকারের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় উসমান আলী (৪২) নামের এক হকারের মৃত্যু হয়েছে। 

রোববার (১২ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উসমান আলী কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন যানবাহনে ফেরি করে পণ্য বিক্রি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা আরেকটি বাস তাকে ধাক্কা দেয়। এতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, নিহতের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা চলছে। ঘাতক বাসটি শনাক্ত করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

/এওয়াইএ/এসআর

Logo