×
Logo

সারাদেশ

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাতক্ষীরা করেসপনডেন্ট

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পিএম

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নির্বাচনের পর গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতসহ ১১ দলীয় ঐক্য। 

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় আমতলা গণমুখী মাঠে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের এমপি ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদাসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, বিএনপি সরকারের নেওয়া জনস্বার্থ বিরোধী পদক্ষেপ ১১ দলীয় জোট মানবে না। তারা অভিযোগ করেন, নির্বাচনের আগে গণভোট বাস্তবায়নের যে আশ্বাস দেওয়া হয়েছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান তারা। 

এছাড়া সরকারের নিকট জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিও জানান বক্তারা।  

/এএন  

Logo