×
Logo

সারাদেশ

আখাউড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

আখাউড়া করেসপনডেন্ট

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পিএম

আখাউড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

আখাউড়ায় পুলিশের অভিযানে শরীরে স্কচটেপ পেঁচানো ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (১২ এপ্রিল) দুপুরে আখাউড়া-আগরতলা সড়কের বাইপাস চৌরাস্তা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা আমেনা আক্তার (২৪), এবং পৌরশহরের মসজিদপাড়া এলাকার বাসিন্দা ফুল বানু (৪২)।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা সীমান্ত এলাকার চিহ্নিত মাদক চোরাকারবারি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

/এওয়াইএ/এসআর 

Logo