×
Logo

সারাদেশ

কালীগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৪:২১ পিএম

কালীগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ বিশ্বাস (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) ভোররাতে উপজেলার দেবরাজপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। 

সোহাগ বিশ্বাস উপজেলার একতারপুর গ্রামের বাসিন্দা। সে আছির উদ্দিন বিশ্বাসের ছেলে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। 

/এওয়াইএ/এসআর 

Logo